ছবি: নিজস্ব
সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ এর বড় ভাই আব্দুর রাজ্জাক সানুর এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
সোমবার (১৯ মে) এক শোক বার্তায় দেন সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, আমীর এডভোকেট মুমিনুজ্জামান, সেক্রেটারি মাওলানা আল ইমরান।
সহকারি সেক্রেটারি মোঃ আমিনুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জৈন উদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার সহ আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য. আলহাজ্ব আব্দুর রাজ্জাক সানুর ১৮ মে বেলা ২টা ৩০ মিনিটে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ১৯ মে বাদ আছর কান্দিগাও জামে মসজিদে নামাজে জানাজার শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




