গোলাপগঞ্জে ছাত্র জ মি য় তে র সদস্য প্রবাসে যাত্রা উপলক্ষে সংবর্ধনা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩০ PM

গোলাপগঞ্জে ছাত্র জ মি য় তে র সদস্য প্রবাসে যাত্রা উপলক্ষে সংবর্ধনা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১০:১০:২৯ AM

গোলাপগঞ্জে ছাত্র জ মি য় তে র সদস্য প্রবাসে যাত্রা উপলক্ষে সংবর্ধনা

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে ছাত্র জমিয়ত এর সদস্য প্রবাসে যাত্রা উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। 

১৯ মে সোমবার বাদ মাগরিব বাঘা ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ডের সভাপতি হাফিজ শামিম আহমদ প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। 

এসয় ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা আতিকুর রহমান, ইউনিয়ন ছাত্র জমিয়ত যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রাবেল, প্রচার সম্পাদক মাহবুব আহমদ, সংবর্ধিত অতিথি ৯নং ওয়ার্ডের সদ্য বিদায়ী সভাপতি হাফিজ শামিম আহমদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ। 

জৈন্তাবার্তা / মনোয়ার