সিলেটে কিশোরীর ঝু*লন্ত লা*শ উদ্ধার
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৯ PM

সিলেটে কিশোরীর ঝু*লন্ত লা*শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০১:৪৬:৩৮ AM

সিলেটে কিশোরীর ঝু*লন্ত লা*শ উদ্ধার


সিলেটে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (১৯ মে) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমায় মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম ইতি দাশ (১৬)। সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পলক গ্রামের হিরন দাশের মেয়ে। সে পরিবারের সঙ্গে শিববাড়িসংলগ্ন কিষানপুরের (সিসিকের ২৭ নম্বর ওয়ার্ড) বাবুল মিয়ার কলোনিতে ভাড়া থাকত।

পরিবার সূত্রে জানা যায়, ওড়নার দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ইতি। সোমবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পরিবারের লোকজন শাসন করার কারণে অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর