সিলেটে বিপুল পরিমার গাঁ জাসহ গ্রে ফ তা র ৩
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৯ PM

সিলেটে বিপুল পরিমার গাঁ জাসহ গ্রে ফ তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৩:০৯:৫৩ AM

সিলেটে বিপুল পরিমার গাঁ জাসহ  গ্রে ফ তা র ৩

ছবি: সংগৃহীত


সিলেটে বিপুল পরিমার গাঁজাসহ  ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।  সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানীনগরে সাদীপুর ইউপির শেরপুর টোল প্লাজা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের চুনারুঘাট থানার পাইকুরা ফকির বাড়ী এলাকার ফারুক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০),  চুনারুঘাট বাজারের আবুল হোসেনের ছেলে মো. নয়ন মিয়া (১৯) এবং সুন্দরপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৩৯)।

র‌্যাব জানায়, গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানীনগর থানার ২নং সাদীপুর ইউপির শেরপুর টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে র‌্যাব।


জৈন্তাবার্তা/ মনোয়ার