যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৩:২৫:২০ পূর্বাহ্ন

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লন্ডন সফরের সময়সূচি ও কর্মসূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ কর্মকর্তারা থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য। ঢাকায় অবস্থানরত এক কূটনৈতিক বলেন, ‘চীন সফরের পর রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক বিবেচনায় এটি একটি অগ্রাধিকারপ্রাপ্ত সফর।’

এক কূটনৈতিক সূত্র জানায়, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় তা দেশে ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার।

এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে। ইউএসএইড বৈশ্বিকভাবে সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নে ভাটা পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ।

যুক্তরাজ্যে বর্তমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন। এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করেছে।

সূত্র জানায়, ড. ইউনূস বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেতুবন্ধন গড়ে তুলতে চান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা