করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি : নিরাপত্তা উপদেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ১২:১৫:২৫ অপরাহ্ন

করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

ছবি : সংগৃহীত


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর দেওয়া নিয়ে যে গুজব উঠেছে আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কারও কোনও কথা হয়নি, হবেও না এবং প্রয়োজনও নেই। বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।

আরাকানে যেহেতু কোনো সাহায্য-সহযোগিতা ও সাহায্য উপকরণ অন্যান্য সাপ্লাইড রোড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ গত ৭/৮ বছর ধরে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের অনুরোধ করেছে যে যে সাহায্য দিয়ে যাচ্ছে সেটা বর্ডার দিয়ে পৌঁছানোর ব্যাপারে যেন আমরা সহায়তা করি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন পর্যন্ত প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা বলা না গেলে প্রত্যাবাসনের কৌশল নিয়েও কোনও কথা বলতে পারবো না।

প্রত্যাবাসন কৌশলের যে পূর্বশর্ত আমরা সে অবস্থায় পৌঁছাইনি। অনেকে বলছেন করিডোর নিয়ে আপনারা কথা বলছেন, কারও সঙ্গে আলাপ করেননি। যে বিষয়ের অস্তিত্বই নেই সে বিষয়ে কী করে আলাপ হয় বলেও তিনি মন্তব্য করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা