সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আলোচনা করা হয়। সভায় প্রতিটি কোরবানির পশুর হাটে চুরি, ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জাল নোট শনাক্তকরণ যন্ত্র স্থাপন, মহাসড়কের পাশে পশুর হাট সংলগ্ন এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিগত মাসের আসামি গ্রেপ্তার, মামলা, চোরাচালান ও বিবিধ বিষয়ে অভিযান নিয়ে রিপোর্ট পেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. এন মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার আবুল কাশেম, জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার মুজিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন, ফায়ার সার্ভিসের সদস্য রিয়াদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমর মোহন ধর, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেলসহ অন্যান্যরা।
জৈন্তা বার্তা/আরআর




