শাহপরাণে পুলিশের হাতে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রে প্তা র এক
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৭ PM

শাহপরাণে পুলিশের হাতে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রে প্তা র এক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ১২:০৫:২৮ PM

শাহপরাণে পুলিশের হাতে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রে প্তা র এক

ছবি : সংগৃহীত


শাহপরাণ (রহঃ) থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে টিলাগড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসএমপির মিডিয়াসেল জানায়, শাহপরাণ (রহঃ) থানার পিএসআই (নিঃ) মেহেদী আহমেদ সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল সড়কের টিলাগড় পয়েন্টে “ফুডস অ্যান্ড বেকারি” দোকানের সামনে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় সন্দেহজনক আচরণের কারণে একটি সাদা রঙের প্রাইভেটকার (রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১৩-৭৪৪৭) আটক করা হয়।

তল্লাশিতে প্রাইভেটকার থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়ির আরোহী মুহিদুর রহমান মামুন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার রশিদপুর পাটুয়ারী বাড়িতে হলেও তিনি বর্তমানে সিলেট শহরের আল মদিনা আবাসিক এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (এফআইআর নং-১৭, তারিখ: ২৩ মে ২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়।

জৈন্তাবার্তা / রহমান