গোলাপগঞ্জে ঝুমকির হ*ত্যা*কারিদের আইনের আওতায় আনার দাবি
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৭ PM

গোলাপগঞ্জে ঝুমকির হ*ত্যা*কারিদের আইনের আওতায় আনার দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ০৫:৪৪:৪৯ PM

গোলাপগঞ্জে ঝুমকির হ*ত্যা*কারিদের আইনের আওতায় আনার দাবি

সংগৃহিত


গোলাপগঞ্জে স্বামীর বাড়ীতে ঝুমকি রাণী দেব'র অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে প্রতিনাদ সভা অনুষ্টিত হয়েছে।শনিবার উপজেলার বাঘা ইউনিয়নবাসী উদ্যোগে এই সভা অনুষ্টিত হয়।

স্থানীয় গৌরাবাড়ী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছানা মিয়া। সাবেক মেম্বার পাহেদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের সেলিম, ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, যুক্তরাজ্য বিএনপি নেতা ফেরদৌস আলম, জামায়াতে ইসলামী নেতা আবুল হাসনাত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, জামায়াতে ইসলামী নেতা মোশাররফ হোসেন, হরিপদ দেব, সমাজসেবক কাদির হোসেন বাবুল, মাহবুব উদ্দিন ও নিহতের পিতা সন্নত দেব প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নিহত ঝুমকি রাণী দেবের মৃত্যু অস্বাভাবিক। তার রহস্যজনক মৃত্যুর পর আসল ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠছে স্বামীর বাড়ীর লোকজন। তারা অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করছে। কিন্তু ঝুমকি রাণীর মৃত্যু যে স্বাভাবিক নয় তা সকলের ধারণা। ঘটনার পর ঝুমকি রাণীর স্বামী ও তার পরিবারের লোকজনূের ভূমিকা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

তারা ঘটনাটি সটিক তদন্ত করে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা