টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটক নি'খোঁজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ PM

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটক নি'খোঁজ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ০১:৪১:০০ PM

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটক নি'খোঁজ


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পাটলাই নদীতে পড়ে তামিম আহমেদ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে যান তিনি।

নিখোঁজ তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গলোয়া ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জন পর্যটকবাহী একটি নৌকার যাত্রী হিসেবে তামিম টাঙ্গুয়ার হাওরের দিকে রওনা হন। নৌকাটি শ্রীপুর বাজার এলাকা হয়ে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সময় ওই এলাকায় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান তামিম। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান