শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:১১ AM

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ১২:০৯:০৮ AM

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো সিলেট মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্মসূচির প্রথম দিন ৩০ মে শনিবার বাদ জোহর পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ৩১ মে রবিবার বিকেল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি সফল করতে সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, থানা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ