সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা'র দ্বিতীয় দিনে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কুরবানীর গোসত্ বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ১১ টায় আলহাজ্ব ছোরাব আলী জামেয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছোরাব আলী'র পক্ষ থেকে মাদ্রাসা প্রাঙ্গণে কোরবানির গবাদিপশু জবাই করে শিক্ষার্থীদের মাঝে গোসত্ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম,সদস্য ও সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,কমিটির সদস্য ইমাম উদ্দিন, আব্দুল মালিক,মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাক আহমদ এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষক বৃন্দ। তারা বলেন,হাজী ছোরাব আলী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করায় এলাকা আলোকিত এবং সন্তানেরা দ্বীনি শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে এবং পাশাপাশি হিফজ শাখায় কুরআনের হাফেজ করে কুরআন ও সুন্নাহর পথ প্রদর্শক হিসাবে শিক্ষার্থী তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এলাকার যারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অন্যান্যদেরও মাদ্রাসার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
জৈন্তাবার্তা/সুলতানা




