অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকারি আলীর শোক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৬ PM

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকারি আলীর শোক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৮:২৪:০৫ PM

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকারি আলীর শোক

ছবি:সংগৃহীত


 মো: আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-এর সহোদর এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকারি আলী।

শুক্রবার ভোর ৩টায় অ্যাডভোকেট মুজিবুর রহমান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় এম আসকারি আলী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন দক্ষ আইনজীবী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেটের আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আকস্মিক মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ, আদর্শবান ও মানবিক মানুষকে হারালো।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মরহুমকে যেন জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে ভ*য়ঙ্কর বাঁক, দু*র্ঘটনার শ*ঙ্কা
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
কুলাউড়ার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের ম*রদেহ হস্তান্তর
শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের
সবুজ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারিত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর