বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২১ PM

বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৮:৫৮:৫৩ PM

বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দি-তে সাঁতার কাটতে নেমে শান্ত বণিক নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিছনাকান্দি জলপ্রপাত এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শান্ত বণিক ঠাকুরগাঁও জেলা-এর বাসিন্দা। তিনি বন্ধুদের সঙ্গে সিলেটে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ পর্যটকের সহপাঠীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ১১ বন্ধু একসঙ্গে সিলেট ভ্রমণে এসে শুক্রবার বিকেলে বিছনাকান্দিতে যান। সেখানে স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে নামলে হঠাৎ বৃষ্টির কারণে উজান থেকে ঢল নামে। প্রবল স্রোতের তোড়ে শান্ত বণিক পানিতে তলিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা নৌকা নিয়ে তাকে খোঁজার চেষ্টা শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে গোয়াইনঘাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিখোঁজ পর্যটকের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে ভ*য়ঙ্কর বাঁক, দু*র্ঘটনার শ*ঙ্কা
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
কুলাউড়ার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের ম*রদেহ হস্তান্তর
শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের