‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২৯ PM

‘হলি বাজার’ পরিদর্শন

‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৯:৩৮:৩৩ PM

‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজারদরের চেয়ে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি একটি মহৎ উদ্যোগ। সরকার দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করবে।

শুক্রবার (১৫ মে)  পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লালবাজার-স্থ আল-ফালাহ কমপ্লেক্সের চতুর্থ তলায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত ‘হলি বাজার’ পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হলি বাজার’ থেকে নিম্ন আয়ের মানুষ স্বল্প দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে স্বস্তি পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য আনন্দের এবং এটি ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

তিনি আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবসায়ীদের জনগণের পাশে দাঁড়িয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ আলী আকিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী এবং মনির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী মো. রইছ আলী, আব্দুর রহমান রিপন, আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সমিতির সহ-সভাপতি আব্দুল খালিক খান রহিম, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ ও সাহেদ বক্সসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে ভ*য়ঙ্কর বাঁক, দু*র্ঘটনার শ*ঙ্কা
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
কুলাউড়ার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের ম*রদেহ হস্তান্তর
শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের