কুলাউড়ায় মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.) ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ AM

কুলাউড়ায় মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.) ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৯:১১:২৯ PM

কুলাউড়ায় মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.) ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


কুলাউড়া উপজেলা-য় মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.) ফাউন্ডেশন-এর পরিচিতি সভা ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় লস্করপুর বাজারস্থ ইসরাব আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি এবাদুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আজিজুল ইসলাম সুলেমান ও সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শামসুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন এবং মাওলানা আবু আইয়ুব আনসারী।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয় এবং মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ