পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আ ত্ম হ ত্যা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৯ PM

পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আ ত্ম হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৭:০৮:৫৫ PM

পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আ ত্ম হ ত্যা

সংগৃহিত


গুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্য জায়গায় বিয়ের ক্ষোভ থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি বিভিন্ন ডালের আমদানিকারক ও ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার (১৫ মে) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল যাদবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে কয়েক মাস আগে তাদের আট বছর বয়সী কন্যাসন্তানকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রাহুল। বৃহস্পতিবার সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন।

এরপর বেলা ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল যাদব। পরিবারের সদস্যরা টের পেয়ে বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে ভ*য়ঙ্কর বাঁক, দু*র্ঘটনার শ*ঙ্কা
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
কুলাউড়ার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের ম*রদেহ হস্তান্তর
শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের
সবুজ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারিত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ হবে : এমপি এমরান চৌধুরী