জৈন্তাপুরে সড়ক দু*র্ঘটনায় কিশোর নিহ*ত, আ*হত ১
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৬ AM

জৈন্তাপুরে সড়ক দু*র্ঘটনায় কিশোর নিহ*ত, আ*হত ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১০:১২:০৪ PM

জৈন্তাপুরে সড়ক দু*র্ঘটনায়  কিশোর নিহ*ত, আ*হত ১

সংগৃহিত


সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সড়ক দুর্ঘটনায় তাহসিন আহমদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহযাত্রী তাহের আহমদ (১৫)।


রোববার (১০ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চিকনাগোল এলাকায় হাবিবনগর চা বাগান সংলগ্ন তামাবিল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত তাহসিন আহমদ জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিপুর পূর্বটুল গ্রামের তফজ্জুল ওরফে জয়নাল আবেদীনের ছেলে। আহত তাহের আহমদ একই গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহসিন ও তাহের মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুইজন সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাহসিনের মৃত্যু হয়।গুরুতর আহত তাহের আহমদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে অনেকে ট্রাক নয় বরং অজ্ঞাত একটি প্রাইভেট কারের কারণে দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানান।



তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর সন্দেহভাজন  ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে রয়েছে। স্হানীয় অনেকে দূর্ঘটনার কারণ প্রাইভেট কারকে দায়ী করছে তাই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 


তিনি আরও জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

জৈন্তা বার্তা / ওয়াদুদ