বালাগঞ্জে দুর্নী*তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ PM

বালাগঞ্জে দুর্নী*তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ১২:০৩:২৫ AM

বালাগঞ্জে দুর্নী*তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু

ছবি:সংগৃহীত


 বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের ৩০টি প্রতিষ্ঠানে মাস ব্যাপী দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে| বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ  কমিটির উদ্যোগে আয়োজিত দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ১ম দিন ১০ মে ২০২৬ইং উপজেলার পুর্ব ˆপলনপুর ইউনিয়নের ৩টি প্রতিষ্ঠানের অনুষ্ঠিত হয়| 

সকাল ১০টায় হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত “পরিবেশ দুষণের প্রধান কারন দুনীর্তি” বিষয়ে বিপক্ষ দলের ফারজানা বেগম, রামিল আহমদ, ফাহমিদা বেগম চ্যাম্পিয়ান এবং পক্ষে নুসরাত বিন প্রমি, মাহিদা সুলতানা জান্নাত, অর্ণব দাশ রানার্সআপ হন| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ফারজানা বেগম| আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক নাসির আলী| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ  কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সমাজ সেবক আব্দুল বারী, মকদছ আলী, আসাদুর রহমান, এখলাছুর রহমান, শিক্ষক শিবা সরকার, শামীমা আক্তার, চয়ন দাশ, পপি সুত্রধর,  ভৈরব সুত্রধর, রুবি বেগম, শিক্ষার্থী মারিয়া আক্তার জুই, মোঃ সানি| 

বেলা ১২ টায় গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয় “নাগরিক সুবিধা প্রাপ্তীতে দুর্নীতি অন্তরায়” শীর্ষক বিতক প্রতিযোগিতা| বিজয়ী হয় পক্ষ দলের ফাবিয়া বেগম, ইসরাত জাহান মারিয়া, তায়্যিবা জান্নাত তানজুম| রানার্সাাপ হন বিপক্ষে দলের তাহেরা রহমান মারিয়া, পড়সী দাস, সৃষ্টি সুত্রধর| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন  ইসরাত জাহান মারিয়া| আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ  কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সমাজ সেবক নজরুল ইসলাম জিতু, শিক্ষক তফাজ্জল হোসেন, সাইদুর রহমান, জামাল উদ্দিন, শামীমা আক্তার, মনির হোসেন, রুহুল আমিন, শিক্ষার্থী নাহিদ আহমদ, কোরআন তেলাওয়াত করেন সুজিবুর রহমান, গীতা পাঠ করেন ¯^নশীর্ষ ভোশ্বামী | 

দুপুরে ২টায় ফাজিলপুর দাখিল মাদরাসা হল রুমে আয়োজিত “দুর্নীতির মুল কারন দারিদ্রতা” শীর্ষক বিতর্কে বিজয় লাভ করেন পক্ষ দলের মাছুম আহমদ, সামিয়া আক্তার, মিম আক্তার| রার্নাসআপ হয়েছে বিপক্ষ দলের মনিরা আক্তার, তাওসিফ আহমদ, নাহিদা আক্তার|  শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন  মনিরা আক্তার| আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাওলানা রুমান আহমদ| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ  কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সমাজ সেবক নজরুল ইসলাম জিতু, হুমায়ুন কবির, শিক্ষক যুবায়ের আহমদ, শামছুল ইসলাম, শামীমা আক্তার, কলি বেগম|  আলোচনা শেষে অংশ গ্রহনকারী সবাইকে পুরস্কার প্রদান করা হয়|  

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের