নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে অভিভাবকদের নিয়ে অবহিতকরণ সভা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে অভিভাবকদের নিয়ে অবহিতকরণ সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৫:২৩:৫৮ অপরাহ্ন

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে অভিভাবকদের নিয়ে অবহিতকরণ সভা

সংগৃহীত


আসন্ন বার্ষিক পরীক্ষা উপলক্ষে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে অভিভাবকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে বিদ্যালয় হল রুমে  আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা। এতে শিক্ষকমণ্ডলী, পরিচালনা কমিটির সদস্য ও শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। 

সভায় বার্ষিক পরীক্ষার সময়সূচি, সিলেবাস, পরীক্ষার নিয়মাবলী এবং শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে অভিভাবকদের বিস্তারিত অবহিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক। তিনি বলেন, বার্ষিক পরীক্ষা শিশুদের জন্য ভয়ের বিষয় নয়। বাড়িতে অভিভাবকরা একটু যত্ন নিলে এবং নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি করলে শিক্ষার্থীরা সহজেই ভালো ফলাফল করতে পারবে। এ সময় শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজ গোলজার আহমদ বলেন, “আমরা ক্লাসে নিয়মিত রিভিশন ও মডেল টেস্ট নিচ্ছি। বাড়িতে অভিভাবকরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসালে এবং মোবাইল থেকে দূরে রাখলে শিশুরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারবে।”সভায় অভিভাবকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

সভায় অভিভাবকদের মধ্যে অনিক চন্দ্র উপস্থিত অভিভাবকদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলোর জবাব দেন এবং পরীক্ষার সময় সবার সহযোগিতা কামনা করেন। 

সবশেষে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের সফলতা কামনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ আহমদ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক