নৈ/রাজ্যের প্রতিবাদে মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নৈ/রাজ্যের প্রতিবাদে মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০২:২৯:১৭ অপরাহ্ন

নৈ/রাজ্যের প্রতিবাদে মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি


দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. জাবেদ, শহিদ মেম্বার, শহিদুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মোস্তাফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গুম ও নির্যাতন চালিয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে বিএনপি রাজপথে সোচ্চার রয়েছে। ভবিষ্যতেও রাজপথে পতিত অপশক্তির সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক