ছবি : সংগৃহীত
সিলেট নগরীর চালিবন্দর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসগুলো পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে সিলেট ল’ কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসগুলোতে আগুন দেওয়া হয়। বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো।
স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জৈন্তাবার্তা/আরআর




