মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০১:৫৬:৪২ অপরাহ্ন

মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ


হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ফয়সাল মিয়া (২৬) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ফয়সাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে। তাঁর বন্ধুর নাম জিয়া উদ্দিন। জিয়া উদ্দিন হবিগঞ্জে মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

ফয়সালের বড় ভাই মফিজ মিয়া জানান, জিয়া উদ্দিনের মা তাদের তার ছোট ছেলেকে দিয়ে খবর দেন। পরে তারা জিয়া উদ্দিনের বাড়িতে গেলে তার মা ঘরের তালা খুলে দেন। ঘরে প্রবেশ করে তারা ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর থেকে জিয়া উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

মফিজ মিয়া আরও অভিযোগ করেন, জিয়া উদ্দিনের কাছে তার ভাইয়ের প্রায় দুই লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। পাওনা টাকার বিরোধের জেরে তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক