মাধবপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রে ফ তা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মাধবপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৩:৪৭:০৯ অপরাহ্ন

মাধবপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রে ফ তা র

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক শাহ মোঃ হুমায়ুন কবিরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী  থানায় বাদী  হয়ে একটি মামলা দিয়েছে। বৃহস্পতিবার হুমায়ুন কে আদালতে পাঠানো হয়েছে।

শাহ মোঃ হুমায়ুন কবির  হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের  মৃত  -মোঃ সুরুজ আলী শাহ এর ছেলে।   


তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচার এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান হুমায়ুন কবীর কে তেলিয়াপাড়ায় চা বাগানে আটক রেখে থানায় খবর দেয় । এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা করা হলে মামলায় হুমায়ুন কবিরকে বৃহস্পতির আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক