সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০৯:৩০:০০ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু

ছবি: জৈন্তা বার্তা


সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হয়েছেন দৈনিক জৈন্তাবার্তার প্রধান সম্পাদক কাওছার আহমদ শিপলু।

গত ২ নভেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে উপদেষ্টা মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, সিলেট জেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমৃদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে কাওছার আহমদ শিপলুর অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, সামাজিক মর্যাদা এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অবদান বিবেচনায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাব আশা প্রকাশ করেছে, তাঁর মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা সংগঠনের সাংগঠনিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্মানজনক দায়িত্ব গ্রহণ করায় ক্লাবের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সক্রিয় সহযোগিতা ও গঠনমূলক পরামর্শে প্রেসক্লাবের আগামী দিনের পথচলা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু
৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির
সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার