ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা বাসে আগুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০৪:৪৯:৫৩ অপরাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা বাসে আগুন

সংগৃহীত


ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ ও যাত্রীদের বসার আসনগুলো পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কারা, কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে নাশকতা মূলক তৎপরতার অংশ হিসেবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের।

জৈন্তাবার্তা/ সুলতানা