জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

প্রবাসে থেকেও ১১ মাস বেতন উত্তোলন, ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের সুপারিশ

জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১২:৩৫:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ


সিলেটের জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে অনিয়ম, প্রবাসে অবস্থান করেও সরকারি বেতন-ভাতা উত্তোলন এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সুপার মো. ফয়জুল ইসলাম এবং তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন শামীমের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর পাঠানো এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবুর রহমান গত ১১ মাস কর্মস্থলের বাইরে বিদেশে অবস্থান করেও বেআইনিভাবে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সরকারি অংশের বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

জেলা প্রশাসকের পত্রে বলা হয়, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। তদন্তে অভিযোগটি সত্য প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সরকারি পত্রের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমতি ব্যতীত বিদেশে অবস্থান এবং বিদেশে থেকেও বেআইনিভাবে সরকারি অর্থের বেতন-ভাতা উত্তোলনের দায়ে সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে চাকরিবিধিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বেআইনি কার্যকলাপ ও সরকারি অর্থ আত্মসাতে সহযোগিতা করার দায়ে ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন শামীম এবং মাদ্রাসার সুপার মো. ফয়জুল ইসলামের বিরুদ্ধেও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসকের ওই পত্রের সঙ্গে তদন্ত প্রতিবেদনসহ মোট ১৩ পৃষ্ঠা সংযুক্ত করা হয়েছে। পত্রটির অনুলিপি বিভাগীয় কমিশনারের কার্যালয়েও পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের বিদেশে অবস্থানকালে বেতন উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন দেখা দেয়। অভিযোগ রয়েছে, উত্তোলিত বেতনের একটি অংশ সংশ্লিষ্ট শিক্ষক এবং বাকি দুই অংশ তৎকালীন সভাপতি ও সুপার ভাগ করে নিতেন।

এদিকে, এসব অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা এবং তাঁদের অবরুদ্ধ করে রাখার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, তৎকালীন সভাপতির নির্দেশে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে।

জেলা প্রশাসকের সরকারি পত্রে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও পরবর্তী সময়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যায়নি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক
সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ
২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন