ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে মো. কালা মিয়া (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি।
গ্রেপ্তার কালা মিয়া উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং বতুমারা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




