সাবেক কাউন্সিলর ফারুক আহমেদের মৃ/ত্যুতে সিসিক প্রশাসকের শোক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সাবেক কাউন্সিলর ফারুক আহমেদের মৃ/ত্যুতে সিসিক প্রশাসকের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৯:১৪:৩৯ অপরাহ্ন

সাবেক কাউন্সিলর ফারুক আহমেদের মৃ/ত্যুতে সিসিক প্রশাসকের শোক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এক শোকবার্তায় সিসিক প্রশাসক বলেন, হাজী মো. ফারুক আহমেদের মৃত্যুতে একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি ও সমাজসেবককে হারালাম আমরা। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, বাদ আসর মাছিমপুর সিএন্ডবি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। জানাজা শেষে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

জৈন্তা বার্তা / ওয়াদুদ