গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৯:০০:০৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল খান, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।

আলোচনা সভা শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ