‎কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

‎কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৭:০০:৩১ অপরাহ্ন

‎কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সংগৃহীত


‎রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য'কে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন  উপলক্ষে র‍্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।‎

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, আমরা দীর্ঘদিন অন্যের ওপর নির্ভরশীল ছিলাম। এখন আমাদের মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হতে হবে। সেই লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা রেদওয়ান খান, এস এম জামান মতিন, ভেটেরিনারি সার্জন ডা: মো: মহিউদ্দিন তুহিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারি, ভেটেরিনারি চিকিৎসক এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎‎এসময় অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের ভূমিকা এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা