মা/দক ও চো/রাচালানিদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বড়লেখায় আইনশৃঙ্খলা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা

মা/দক ও চো/রাচালানিদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ১০:৩৯:০৮ অপরাহ্ন

মা/দক ও চো/রাচালানিদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় মাদক, সীমান্ত চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসব অপরাধ নিয়ন্ত্রণে মাদক ও চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, মাদক, চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা জননিরাপত্তার জন্য বড় হুমকি। এসব অপরাধ নিয়ন্ত্রণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নিতে হবে। কিশোর গ্যাং এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, তাঁর দলের অনেক নেতাকর্মীও মহিষ পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে তাঁর কাছে তথ্য রয়েছে। দলের কেউ মাদক কিংবা মহিষ পাচারের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে তিনি আগেই প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ তিনি দেখেননি।

থানার ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, রাতের বেলা যাতে আর কোনো ভারতীয় চোরাই মহিষের গাড়ি চলাচল করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটকানোর ব্যবস্থা করবেন। অপরাধ দমনে, বিশেষ করে মাদক ও সীমান্ত চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান বলেও জানান তিনি।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম এবং পল্লী বিদ্যুতের ডিজিএম খন্দকার মো. ফিরোজ কবির প্রমুখ।

শিরোনামটি আরও সংক্ষিপ্ত করুনউদ্ধৃতিগুলো আরও নিরপেক্ষ করুন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার