ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আ/গু/ন, নি*হত ২৪
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আ/গু/ন, নি*হত ২৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৪:০৩:৩৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আ/গু/ন, নি*হত ২৪

সংগৃহীত


ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি ও ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। সোমবার দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার সন্ধ্যায় রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া নামের কারখানাটির একটি ভবনে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শ্রমবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সাঈদ ইকবাল সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানাটিতে নিরাপত্তাব্যবস্থা ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাকেও তলব করা হবে।

কারখানাটির মালিক ইউনাইটেড ফ্যামিলি ফুড। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের শিফটে কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।

উদ্ধারকারী দল সোমবারও তল্লাশি অভিযান চালিয়েছে। তবে আগুনের অবশিষ্ট উত্তাপ এবং পুড়ে যাওয়া ভবনের নড়বড়ে কাঠামোর কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বানতেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানিয়েছেন, এখন পর্যন্ত ২৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারীরা এখন পর্যন্ত দেহাবশেষভর্তি ২৪টি ব্যাগ উদ্ধার করেছেন। তবে ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি বলেন, আগুনের তীব্রতার কারণে উদ্ধার হওয়া মরদেহগুলো চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

উল্লেখ্য, ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়ার ভোগ্যপণ্য বাজারের অন্যতম বড় সরবরাহকারী প্রতিষ্ঠান। দেশটিতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ হাজার কর্মী রয়েছেন। জনপ্রিয় ক্যান্ডি ব্র্যান্ড মিলকিটা এবং ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড লেমনিলো তাদের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে। 

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার