গোয়াইনঘাটে কলেজছাত্রের ম/রদেহ উ/দ্ধার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

গোয়াইনঘাটে কলেজছাত্রের ম/রদেহ উ/দ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০১:৩৬:২৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে কলেজছাত্রের ম/রদেহ উ/দ্ধার


সিলেটের গোয়াইনঘাটে সোহান (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সোহান ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (অনার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সকালে প্রকাশ্যে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুনের ঘটনায় স্থানীয়রা হতবাক।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার