শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০২ জন কর্মী গ্রেফতারঃ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০২ জন কর্মী গ্রেফতারঃ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৩:৩৬:১৮ অপরাহ্ন

শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০২ জন কর্মী গ্রেফতারঃ

সংগৃহীত


২২/১১/২০২৬খ্রি. রাত আনুমানিক  ০১.৩০ ঘটিকায় শাহাপরাণ থানাধীন বহর আবাশিক এলাকার বিআইডিসি পয়েন্ট হতে অভিযান পরিচালনা করে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং- ৩০, তারিখ-২১/১১/২০২৬, ধারাঃ- 'সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(১) (ক) এর (ই)/৬(১) (ক) এর (ঈ)/৮/৯/১২; এর সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামী ১। ইয়ামিন আহম্মেদ (২৪), পিতা-মৃত- আয়ান উদ্দীন, মাতা-মৃত-রীনা বেগম, সাং-জাহানপুর মেজরটিলা, ২। রিফাত আহম্মেদ (২০), পিতা- মিজানুর রহমান, মাতা- রানী বেগম, সাং-আলবারাকা (বহর পশ্চিম), উভয় থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট‘দের গ্রেফতার করেন শাহপরাণ(রহঃ) থানা পুলিশ।

উল্লেখ্য যে, উক্ত আসামীদ্বয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য । গত ১৮/১১/২০২৬খ্রিঃ রাত ২১.২০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস রোডের হৈরখাল ব্রীজ (বিকেএসপি সংলগ্ন ব্রীজের মধ্যবর্তী) বহর মৌজাস্থ কবির আহমদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ৬০/৭০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী ও তাদের সহযোগিগণ দেশীয় অস্ত্র-শস্ত্র এবং লাঠি ও ইটের টুকরো হাতে নিয়ে ঘটনাস্থলে নাশকতা সৃষ্টির পাশাপাশি বাঁশের লাঠি, কাঠের বাটাম হাতে নিয়ে ঘটনাস্থল হতে সুরমা বাইপাস হয়ে মুরাদপুর পয়েন্ট অভিমুখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার বিরোধী বিভিন্ন উস্কানী মূলক শ্লোগান দিয়ে রাস্তায় অবরোধ ও নাশকতা সৃষ্টিসহ উস্কানী, রাস্তায় চলাচলরত যানবাহনে ভাংচুর চালায়। আসামী‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার