দুই সন্তানকে নিয়ে বি/ষপান, ভাই ও মায়ের পর মা/রা গেল তাবিয়া
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দুই সন্তানকে নিয়ে বি/ষপান, ভাই ও মায়ের পর মা/রা গেল তাবিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৪:২২:৪৮ অপরাহ্ন

দুই সন্তানকে নিয়ে বি/ষপান, ভাই ও মায়ের পর মা/রা গেল তাবিয়া

সংগৃহীত


স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে বিষাক্ত কীটনাশক পান করেছিলেন আছিয়া বেগম (২৮)। ঘটনার দিনই মারা যায় তার ১৯ মাস বয়সী ছেলে জিসান। পাঁচ দিন পর মারা যান আছিয়া। সর্বশেষ ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রোববার মারা গেছে পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা। এ ঘটনায় পরিবারটির তিন সদস্যেরই মৃত্যু হলো। বেঁচে আছে শুধু আছিয়ার বড় ছেলে দ্বীন ইসলাম (১০)।

গত ৩ নভেম্বর ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে বিষাক্ত কীটনাশক পান করেন আছিয়া। ঘটনার দিনই মারা যায় ছোট ছেলে জিসান। গুরুতর অসুস্থ অবস্থায় আছিয়া ও তাঁর মেয়ে তাবিয়াকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর মারা যান আছিয়া। সর্বশেষ গত ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাবিয়া।পরিবারটির একমাত্র জীবিত সদস্য আছিয়ার বড় ছেলে দ্বীন ইসলাম। ঘটনার দিন সে মাদ্রাসায় থাকায় প্রাণে বেঁচে যায়। মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন স্বজনহারা। অন্যদিকে বাবা আমিনুর শেখও পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহ, যৌতুকের জন্য চাপ, তালাকের হুমকি ও স্বামীর দ্বিতীয় বিয়ের খবর আছিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ইতোপূর্বেই একটি মামলা হয়েছে। আছিয়াকে আসামি করে মামলাটি করে তার স্বামীর পরিবার। যেহেতু আছিয়া মারা গেছেন তাই তিনি মামলা থেকে নিষ্কৃতি পাবেন। ওই মামলাটি স্বামী আমিনুরের বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে অভিযুক্ত করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলা রয়েছে। বর্তমানে আমিনুর পলাতক রয়েছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার