মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত স্বামীর মৃ/ত্যু, স্ত্রী কা/রা/গারে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত স্বামীর মৃ/ত্যু, স্ত্রী কা/রা/গারে

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৫:১৭:১৯ অপরাহ্ন

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত স্বামীর মৃ/ত্যু, স্ত্রী কা/রা/গারে

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত হওয়ার ছয় দিন পর মারা গেছেন মো. হাসান আল মামুন (৩২)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার স্ত্রী মমতা বেগম (২৫) বর্তমানে কারাগারে রয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে।

মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে তিনি ঘুমিয়ে পড়লে স্ত্রী মমতা পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে, গত শনিবার (২১ নভেম্বর) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন মমতা বেগম। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাঁকে বিচারক তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। এমনকি তাঁদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বামী ঘুমিয়ে পড়ার পর পাথরের শিল দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন মমতা।

মামুনের স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে গত শুক্রবার (২০ নভেম্বর) মমতা বেগমকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার