পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৮:৫৫:০৯ অপরাহ্ন

পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় আলোচিত নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আতাউস সামাদ ওই গ্রামের আবদুর রউফের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, রোববার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেপ্তার করে। মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্তি পান তিনি।

জামিনে মুক্তির পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে দেওয়া তাঁর একটি হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই স্ট্যাটাসে আতাউস সামাদ লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’

স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাঁকে গ্রেপ্তার করতে এএসআই দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন আতাউস সামাদ। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও ওই স্ট্যাটাসে দাবি করেন তিনি।

তবে ফেসবুকে নিজের নাম উল্লেখ করে দেওয়া আতাউস সামাদের ওই বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি জানিয়েছিলেন, তাঁকে জড়িয়ে ফেসবুকে দেওয়া বক্তব্যের কোনো ভিত্তি নেই। দেলোয়ার হোসেন মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।



জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস