প্রবাসীদের দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

প্রবাসীদের দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৭:৫২:২০ অপরাহ্ন

প্রবাসীদের দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি:সংগৃহীত


প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত, বিমানবন্দরে হয়রানিমুক্ত ও সহজ সেবা নিশ্চিত করা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ সৃষ্টিসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জিএসসি ইউকে) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রোববার বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন সালেহ আহমেদ, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মো. কবির আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জিএসসি ইউকে সুনামগঞ্জ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক বজলুর রহমান, সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহরা জেসমিন, ট্রেজারার আলী আহসান হাবীব, লেখক ও প্রকাশক জিবলু রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির এবং দৈনিক আমার দেশ-এর ফটোসাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম।

মতবিনিময়কালে জিএসসি ইউকে নেতৃবৃন্দ বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। বিশেষ করে প্রবাসীদের নির্বিঘ্নে দেশে আসা-যাওয়া, বিমানবন্দরে হয়রানি বন্ধ, সহজ ও সম্মানজনক সেবা নিশ্চিত করা এবং প্রবাসীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।

এ ছাড়া প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানদের সঙ্গে দেশের সম্পর্ক দৃঢ় করা, তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন জিএসসি ইউকে নেতৃবৃন্দ।

জবাবে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সিলেট জেলা প্রশাসন আন্তরিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। প্রবাসীদের সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস