আওয়ামী লীগের নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে বি/ক্ষোভ মিছিল
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে বি/ক্ষোভ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৯:৩৬:২২ অপরাহ্ন

আওয়ামী লীগের নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে  বি/ক্ষোভ মিছিল

ছবি:সংগৃহীত


দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাদ মাগরিব নগরীর ভাতালিয়াস্থ মধুশহীদ এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি হাজী জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তাইফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর বিএনপির কার্যকরী সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, আশরাফ উদ্দীন ও সোহেল আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের সহসভাপতি মালেক আহমদ, বিএনপি নেতা এসএইচ শিবলী, যুবদল নেতা মলয় লাল ধর, মো. বাবুল আহমদ, আব্দুল কাদির, মো. খান হাসান, সাচ্চু আহমদ, শাহীন আহমদ, মকছুদুল করিম ইমন, আব্দুর রহিম সতাছির, মোস্তাক আহমদ, এমএ হাসান, সজিব আহমদ, মাশুক আহমদ, শাহরিয়ার জালালী ফাইজার, দিলীপ কুমার, আব্দুল মালেক, সুমন আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস