অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৭:২৫:৪৫ অপরাহ্ন

অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হাসপাতালটির নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU) সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানে দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তাদের নিরাপদ ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। অভিযানে সহযোগিতা করেন সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এবং মহানগর পুলিশের সদস্যরা।

অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালটি পরিদর্শনকালে বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে। এর মধ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই NICU পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং হাসপাতালের বর্জ্য ও ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য নির্ধারিত রঙের পৃথক বিন না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য।

এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি অনুমোদনহীন NICU সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই ইউনিটে দুই শিশু ভর্তি থাকায় তাদের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর NICU সিলগালা করা হবে বলে জানানো হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, ফ্রিডম জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অনুমোদন ছাড়া NICU পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং কালার বিন না থাকার কারণে হাসপাতালটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। NICU-তে দুই শিশু ভর্তি থাকায় মানবিক দিক বিবেচনায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর কেন্দ্রটি সিলগালা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস