ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

অভিযুক্ত ভাতিজা জামাল উদ্দিন, এলাকায় শোক ও উ/ত্তে/জনা

ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১২:২৩:৫৭ পূর্বাহ্ন

ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাছ ধরার টেটা দিয়ে আঘাত করে হানিফা বেগম (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর দুর্লভ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজার নাম জামাল উদ্দিন (৪০)। তিনি একই গ্রামের আবদুল হান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে আবদুল হান্নানের সঙ্গে লাল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধের জেরে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন তাঁর বাবার পক্ষ নিয়ে চাচা লাল মিয়ার ওপর হামলা চালান। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে হানিফা বেগমের ওপর মাছ ধরার টেটা দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তসহ পুলিশের একটি দল। তাঁরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

ছাতক থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এমন মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক
সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ
২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার