সুনামগঞ্জে ৭ হাজার পিস ই/য়া/বাসহ আ/টক ১
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জে ৭ হাজার পিস ই/য়া/বাসহ আ/টক ১

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ০২:৪৩:২১ অপরাহ্ন

সুনামগঞ্জে ৭ হাজার পিস ই/য়া/বাসহ আ/টক ১


সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু এলাকা থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪৪) নামে ১ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানিক দল।

আটককৃত জুয়েল মিয়া জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। তবে বর্তমানে তিনি সিলেট জেলা শহরে বসবাস করে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার আব্দুর জহুর সেতু এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে এসআরবি-৯।

এসআরবি জানায়, এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার মল্লিকপুর আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ডে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ১ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি কালো রঙের শপিং ব্যাগের মধ্যে থাকা ৩৭টি কালো রঙের বায়ুরোধক প্যাকেটের ভেতর থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে আরও জানান, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন তিনি।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর