সংগৃহীত
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা আজ বুধবার সকালে পাঁচটি কারখানায় ভাঙচুর করেছে।হামলা করা কারখানাগুলো হলো হ্যামস্ গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, আমান টেক্স, লাক্সমা ইনওয়ার লি: ও ফখরুদ্দিন টেক্সটাইলও নোমান টেক্সটাইল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেওয়া দক্ষিন খন্ড গ্রামের ফখরুদ্দিন টেক্সটাইলের শ্রমিকরা সকালে এসে কাজে যোগ দেয়নি। এক পর্যায়ে কারখানার ফটকসহ কারখানায় ভাঙচুর করে তারা। এ সময় পাশের নোমান হোম টেক্সটাইল কারখানাতেও ভাঙচুর করে শ্রমিকরা। এছাড়া একদল শ্রমিক মিছিল নিয়ে দক্ষিন ভাংনাহাটি গ্রামের আমানটেক্স নামক কারখানায় হামলা ভাঙচুর করে। হামলার মুখে কতৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকরা পার্শ বৈরাগীরচালা গ্রামের লাক্সমা ইনওয়ার লি: নামক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ কারখানাও বন্ধ ঘোষণা করা হয়।
অপরদিকে হ্যামস্ গার্মেন্টস ও ভিকটুরিয়া গার্মেন্টস আজ সকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে কাজে এসে শ্রমিকরা এই দুটি কারখানা বন্ধ দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। সকাল নয়টার দিকে ফখরুদ্দিন টেক্সটাইলের বিক্ষোব্ধ শ্রমিকরা লাঠি হেমার রড নিয়ে মিছিল করে হ্যামস্ কারখানায় আসে। এতে পূর্ব থেকে অবস্থান করা শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকরা ওই কারখানার ফটক ভেঙ্গে প্রবেশ করে এ্যাডমিনের অফিস, নিরাপত্তা কর্মীদের কক্ষ, সিসি ক্যামেরার সার্ভার কক্ষসহ বিভিন্নস্থানে ব্যাপক ভাঙচুর করে। পরে উত্তেজিত শ্রমিকরা ভিকটুরিয়া কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার সেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা বিভিন্ন আবাসিক এলাকায় ঢুকে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
ফখরুদ্দিন টেক্সটাইরৈ নিরাপত্তা ইনচার্জ তানভীর অঅহমে জানান, সকালে বন্ধ কারখানার সামনে কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফের সকাল দশটার দিকে শ্রমিকরা হামলা ও ভাঙচুর করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে জেলা কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম জানান, আজ যারা কারখানায় হামলা করেছে তারা শ্রমিক নয়। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমাদেও সতর্ক অবস্থানের কারণে হামলাকারীরা বেশি সময় অবস্থান করতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




