১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০৪:০২:৫৬ অপরাহ্ন

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ

সংগৃহীত


আগামী ১ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী মহাসমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ এর স্থান নির্ধারণ করা হয়।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’

যৌথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মির্জা আব্বাস; জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়; জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

এ ছাড়া সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য, বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচিত সংসদ সদস্য এবং সংসদ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা