জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ AM

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৯:৩৩:৩৬ PM

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সম্পাদক অমিত দেব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু,কার্যকরী পরিষদ সদস্য রেজুওয়ান কোরেশী,গোবিন্দ দেব, জুয়েল আহমদ, সদস্য শাহ এস এম ফরিদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, মাহবুবুর রহমান ও রেহান আহমদ প্রমুখ।

সভায় সাংবাদিকরা জগন্নাথপুরের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবি তুলে ধরেন। বিশেষ করে নলজুর নদী খনন ও নদীর তীরের সৌন্দর্য বর্ধন, যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, উপজেলা পরিষদের গেট জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, পৌর শহরে মিনি পার্ক স্থাপন, ঐতিহ্যবাহী পাইলগাঁও জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণ এবং উপজেলার কৃতি সন্তান মরমী সাধক রাধারমণ দত্তকে উপযুক্ত মর্যাদা প্রদানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন সাংবাদিকদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান