যুক্তরাজ্যে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩২ PM

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

যুক্তরাজ্যে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৮:৫৩:০৩ PM

যুক্তরাজ্যে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক

ছবি:সংগৃহীত


যুক্তরাজ্যে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টায় লন্ডন-এর তাড়াতাড়ি রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অব লন্ডনের কাউন্সিলম্যান মুনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন বারোর সাবেক মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং ব্রিটিশ এম্পায়ার মেডেল (BEM) প্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজিদ হাসান সেলিম।

নবগঠিত কমিটির সভাপতি তোরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মেধা বিকাশ এবং নিজ জন্মভূমি সিলেটের গোয়াইনঘাট উপজেলার উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ২০২৩–২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএইচএ গ্রুপ ও ডিরেক্টর এবং গ্রিনউইচ ইসলামিক সেন্টারের চেয়ারম্যান সানাম মিয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ ও আব্দুল মুবিন, কিলবার্ন অ্যান্ড হ্যাম্পস্টেড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজ উদ্দীন এবং পে-ট্যাপ ডিরেক্টর শাহেদ আহমদসহ অনেকে।

এ সময় তোরাব আলীকে সভাপতি এবং সুজন মিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪৮ সদস্যবিশিষ্ট যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে ছাদিকুর রহমান, মো. আফতার মিয়া ও মারুফ আহমদ; সহ-সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন, মো. নাসির উদ্দিন ও বোরহান উদ্দিন; সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুমন; সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন ও হাসান আহমেদ; শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ; অর্থ সম্পাদক কফিল আহমদ; তথ্য ও সম্প্রচার সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার; ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ; সাংস্কৃতিক সম্পাদক তারেকুজ্জামান; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিফতাহ আহমদ মোহন; মহিলা বিষয়ক সম্পাদক মিস নাফিসা আক্তার; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ এবং আইসিটি বিষয়ক সম্পাদক সালমান আহমদ তামিম নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

সভাপতি তোরাব আলী বলেন, ‘২০১৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি প্রবাসে গোয়াইনঘাটবাসীর ঐক্য ও মানবসেবায় কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে এই কার্যক্রম আরও গতিশীল হবে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশভোজের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি
প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার
সিলেটে ‘হা-নিট্র্যা-প’ চক্রের সদস্য গ্রে-প্তার
সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস
সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান
পাথর কোয়ারি চালুতে সরকারের ইতিবাচক অবস্থান, মিলেছে সবুজ সংকেত
হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল