গোয়াইনঘাটে চা-শ্রমিকের মাঝে মোস্তাফিজুর রহমান কাওছার এর বস্ত্র উপহার বিতরণ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ PM

গোয়াইনঘাটে চা-শ্রমিকের মাঝে মোস্তাফিজুর রহমান কাওছার এর বস্ত্র উপহার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ১০:৪০:১৫ PM

গোয়াইনঘাটে চা-শ্রমিকের মাঝে মোস্তাফিজুর রহমান কাওছার এর বস্ত্র উপহার বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে বস্ত্র উপহার দিয়ে চা শ্রমিকদের পাশে দাঁড়ালেন জিয়া সংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেলে মধ্য জাফলং ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক চা-শ্রমিকের মধ্যে মুস্তাফিজুর রহমান কাওছার এর অর্থায়নে বস্ত্র উপহার দেওয়া হয়। বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কৃষিবিদ মোহাম্মদ সাহাবউল্লাহ সরকার বলেন,সুদূর প্রবাসে থেকে মুস্তাফিজুর রহমান কাওছার চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবতার কল্যাণে কাজ করছেন। তিনি উপযুক্ত মানুষের মাঝেই তার উপহারটুকু বিতরণ করছেন। জনকল্যাণে তার সুদূর প্রসারী পরিকল্পনা বৃথা যাবে না। তিনি বলেন চা শ্রমিকরা সহজ সরল জীবনের অধিকারী। তারা কারো সহযোগিতা সহজে ভুলে না।
সাব্বির সানির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন,জনকল্যাণে কাজ করতে হলে পদ-পদবীর প্রয়োজন। সেই পরিকল্পনা করে তিনি এগিয়ে যাচ্ছেন। তার কাজের পরিধি বলে দিচ্ছে তিনি জনপ্রতিনিধি হবার মতো যোগ্য লোক। তারা আরো বলেন, জনপ্রতিনিধি না হয়েও নিঃস্বার্থভাবে জনগণের পাশে দাঁড়ানো একটি মহানুভবতা, যা মূলত সেবামূলক মনোভাব থেকে আসে। তার এই কার্যক্রম জনগণের আস্থা অর্জন এবং প্রকৃত সেবক হিসেবে পরিচিতি লাভের সুযোগ তৈরি করে দিব। তারা আশাবাদ ব্যক্ত করেন আগামীতেও প্রাকৃতিক দুর্যোগ বন্যায় চা শ্রমিকদের পাশে দাঁড়াবেন। সাধারণ নাগরিক হিসেবে সমাজসেবায় আত্মনিয়োগ করে মানুষের দীর্ঘমেয়াদী ভালোবাসা ও বিশ্বাস অর্জনে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ