জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ AM

জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ১২:১৯:৫৪ AM

জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের সমন্বয়ে ‘জগন্নাথপুর প্রবাসী সংসদ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রাথমিকভাবে ২৮ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জগন্নাথপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ভবানীপুর গ্রামের মো. শাহানুল হককে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন-ইছগাঁও (৬ নং রানীগঞ্জ ইউনিয়ন) এলাকার এমদাদ আহমেদ (বর্তমান ঠিকানা: ফ্রান্স), ইকড়ছই গ্রামের হাছিনুর রশীদ ভুঁইয়া (যুক্তরাজ্য), পূর্ব ভবানীপুরের নুর আহমেদ (যুক্তরাজ্য), শাহারপাড়া এলাকার আমিনুর রহমান কামালী (যুক্তরাজ্য), বাগময়না গ্রামের মো. হুমায়ুন কবির (যুক্তরাজ্য), রতিয়ারপাড়া (মীরপুর ইউনিয়ন) এলাকার মো. হুমায়ুন খান (যুক্তরাজ্য), কুবাজপুর গ্রামের মিনার চৌধুরী (যুক্তরাজ্য), জামালপুর (আশারকান্দি ইউনিয়ন) এলাকার আমির আহমদ খান (যুক্তরাজ্য)।

এছাড়াও সদস্যদের মধ্যে আছেন হাজী দেলোয়ার হোসেন ভুঁইয়া, মিজানুর রাসেল (ফ্রান্স), দেলোয়ার হোসেন, মুজাম্মিল হোসেন, জুয়েব আহমেদ, মোশাহিদুর রহমান, এমদাদুল হক সুমন (ফ্রান্স), এমদাদুর রহমান সুমন, কামাল হোসেন তালুকদার (ইতালি), মুহিবুর রহমান লিঠু (পর্তুগাল), সুয়েব কুরেশি (ইতালি), জুবেদ আহমেদ (যুক্তরাজ্য), এস এম আকবর আলী (যুক্তরাজ্য), শাহ শাহরিয়ান আহমেদ ইমন (যুক্তরাজ্য), সুমেল আহমেদ (যুক্তরাজ্য), ইমন মিয়া (ফ্রান্স), উসমান গনি (সৌদি আরব), সুমন আহমদ, মুহিত মিয়াসহ আরও অনেকে।

সংগঠনের আহ্বায়ক মো. শাহানুল হক জানান, জগন্নাথপুর উপজেলার অসংখ্য প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এ সংগঠন গঠন করা হয়েছে। শিগগিরই সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, জগন্নাথপুর প্রবাসী সংসদ প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ