সংগৃহিত
সাংস্কৃতিক সংগঠন ‘কথাকলি সিলেট’-এর দ্বিবার্ষিক সম্মেলন গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় সংগঠনের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নীলাঞ্জন দাস টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যকরী কমিটি (১৪৩৩/৩৪ বাংলা) নিম্নরূপ— সভাপতি: নীলাঞ্জন দাস টুকু সহ-সভাপতি: মঞ্জুর আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক: আমিরুল ইসলাম সুমন সহ-সাধারণ সম্পাদক: সিরাজ উদ্দিন শিরুল অর্থ সম্পাদক: জুমেল আহমদ ইব্রাহীম দপ্তর ও প্রচার সম্পাদক: শ্রাবন আচার্য্য সুজন প্রবাসী সমন্বয়ক সদস্য: আনোয়ারুল হক লাভলু সদস্যবৃন্দ: শামসুল বাসিত শেরো শামীম আহমেদ, হাবীবা ফেরদৌস বিনতু, সাইমা শহীদ।
সম্মেলনে সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং নতুন কমিটির মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




